Nabadhara
ঢাকাবুধবার , ২৬ এপ্রিল ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

লোহাগড়ার কালনার মধুমতি সেতুতে মোটরসাইকেল দূর্ঘটনায় নিহত-১ আহত-২

শরিফুল ইসলাম (স্টাফ রিপোর্টার) নড়াইল  
এপ্রিল ২৬, ২০২৩ ১০:০৪ অপরাহ্ণ
Link Copied!

নড়াইলের লোহাগড়ার কালনা মধুমতি সেতুতে বেড়াতে এসে মোটরসাইকেল দূর্ঘটনায় ১জন নিহত হয়েছে। এসময় আহত ২জন কে লোহাগড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে । নিহত রাকেশ গাইন (২৩) নড়াইল সদর উপজেলার বাশঁভিটা গ্রামের কার্তিক গাইনের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহত রাকেশ গাইন ও তার দুই বন্ধু একই এলাকার প্রীতম বুধবার (২৬এপ্রিল) বিকালে এ্যাপাসি আরটিআর মোটরসাইকেল (নড়াইল হ ১১-৪৫৩২) যোগে কালনা মধুমতি সেতুতে ঘুরতে আসে। ঘোরাঘুরি শেষে সন্ধ্যা সাড়ে ৬টা দিকে নড়াইলে ফেরার সময় রাকেশ গাইন মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর ডিভাইডারের সাথে ধাক্কা লাগে। এসময় ঘটনাস্থলেই রাকেশ গাইন মারা যায়।তার দুই বন্ধু কে আহত অবস্থায় যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এব্যাপারে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দীন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় লোহাগড়া থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। নিহত রাকেশের লাশ ময়না তদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে প্রেররণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।