Nabadhara
ঢাকাশনিবার , ২৯ এপ্রিল ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

শার্শায় ৭৮ কেজি গাঁজা উদ্ধার

তুহিন আলম, শার্শা (যশোর) প্রতিনিধি
এপ্রিল ২৯, ২০২৩ ৮:৫৮ অপরাহ্ণ
Link Copied!

যশোরের শার্শা সীমান্ত এলাকা থেকে ৭৮ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ।শনিবার (২৯ এপ্রিল) রাত ২টা ৪৫ মিনিটের দিকে শার্শা থানাধীন শালতা গ্রামের কাতলা কুড়োর বিল থেকে এই গাঁজার চালানটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানাধীন শালতা গ্রামস্থ কাতলা কুড়োর বিলের মধ্যে দিয়ে বহিলাপোতা গ্রাম হয়ে বেনাপোল পোর্ট থানা এলাকার দিকে যাবে। এমন সংবাদে রাত ২টার সময় শার্শা থানাধীন শালতা গ্রামস্থ কাতলা কুড়োর বিলে জনৈক মোঃ ইশরাফ আলী (৬৫) এর ফাঁকা ধানী জমির মধ্যে অবস্থান করে। রাত্র ০২.৪৫ ঘটিকার সময় ৪/৫ জন মাদক কারবারীকে ভারতের সীমান্তের দিক হতে কাধে বস্তা নিয়ে আসতে দেখে থামার সংকেত দিলে পোষাক পরিহিত পুলিশের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতনামা মাদক কারবারীরা কাধে থাকা বস্তা ফেলে দিক বিদিক ছুটাছুটি করে ডিহি গ্রামের দিকে পালিয়ে যায়। অজ্ঞাতনামা মাদক কারবারীদের ফেলে যাওয়া ১০ টি বস্তা উপস্থিত সাক্ষীদের সম্মুখে তল্লাশী করে মোট ৭৮ (আটাত্তর) কেজি মাদকদ্রব্য গাঁজা পাওয়া যায়। এসআই(নিঃ) খাঁন শাহাবুর রহমান স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে বিধি মোতাবেক জব্দতালিকামূলে জব্দ করেন।

উদ্ধারকৃত গাঁজার মূল্য আনুমানিক ৪৬,৮০,০০০/- টাকা। শার্শা থানার তদন্ত (ওসি) শাহাদাত হোসেন জানান, অভিযান চালিয়ে ৭৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।মাদকদ্রব্য গাঁজার প্রকৃত মালিকদের সনাক্ত সহ গ্রেফতারের চেষ্টা অব্যহত থাকবে।এ ঘটনায় থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।