Nabadhara
ঢাকামঙ্গলবার , ২ মে ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মুক্তিযুদ্ধকালে পাক বিমান বাহিনীর হামলায় ক্ষতিগ্রস্থ নড়াইল লঞ্চঘাটের বট গাছের গোড়া পাকাকরণ কাজের উদ্বোধন

Link Copied!

মহান স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তান বাহিনীর বিমান হামলায় ক্ষতিগ্রস্থ বট গাছের গোড়া পাকা করণসহ আদালত সংলগ্ন মুক্তিযুদ্ধের নিদর্শন ও ইতিহাস সংক্রান্ত তথ্য কণিকা তৈরীর কাজের উদ্ধোধন করা হয়েছে। নড়াইল জেলা পরিষদের অর্থায়নে জেলা জজশীপের ব্যবস্থাপনায় মঙ্গলবার (২ মে) বিকেলে জেলা ও দায়রা জজ আদালত চত্বরে এ কাজের উদ্ধোধন করেন নড়াইলের জেলা ও দায়রা জজ মোঃ আলমাচ হোসেন মৃধা।

জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমাতুল মোর্শেদার সঞ্চালনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক প্রলয় কুমার দাস (জেলা ও দায়রা জজ), চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট কবির উদ্দিন প্রামানিক, নড়াইল জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ সুবাস চন্দ্র বোস, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডঃ এএফএম হেমায়েতুল্লাহ হিরুসহ জেলা জজশীপের বিচারকবৃন্দ ও জেলা আইনজীবী সমিতির সদস্যগণ।

জেলা ও দায়রা জজ মোঃ আলমাচ হোসেন মৃধা বলেন, জেলা জজশীপের মধ্যে অবস্থিত এ বট গাছ স্বাধীনতার স্মৃতি বহন করে। সে কারনে স্বাধীনতার স্মৃতিকে রক্ষা করার জন্য এ বট গাছকে বাঁচিয়ে রাখতে হবে বিধায় এ গাছের গোড়া পাকা করনের কাজ করা হচ্ছে।

উল্লেখ্য, ১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধের সময় নড়াইল বধ্যভূমির পাশে বর্তমান জেলা ও দায়রা জজ আদালতের মধ্যে অবস্থিত বট গাছটিতে পাক বিমান বাহিনী গোলা বর্ষন করে। যাহাতে বটগাছটি পুড়ে যায়। কালের সাক্ষী এ বটগাছটি এখন বেশ বড় হয়েছে। ভবিষ্যত প্রজন্মের জন্য এ বটগাছের গোড়া পাকা করনসহ আদালত সংলগ্ন মুক্তিযুদ্ধের নিদর্শন ও ইতিহাস সংক্রান্ত তথ্য কণিকা তৈরী করা হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।