Nabadhara
ঢাকামঙ্গলবার , ২ মে ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নগরকান্দায় ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
মে ২, ২০২৩ ৯:০৯ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের নারুয়াহাটি এলাকায়  আজ মঙ্গলবার সকাল ৯ঃ০০ টায়  ট্রেনের ধাক্কায় জাহানারা বেগম (৬৫) নামে  একজন বৃদ্ধা ঘটনাস্থলেই মারা যান।
জাহানারা ডাঙ্গী ইউনিয়নের শংকরপাশা গ্রামের সালাম শেখের স্ত্রী। নিহতের চার ছেলে ও এক মেয়ে রয়েছে বলে জানা যায়।
 তার স্বামী সালাম শেখ বলেন, হাঁসের খাদ্য হিসেবে শামুক সংগ্রহ করতে আমার স্ত্রী জাহানারা বেগম আজ সকালে রেল লাইনের পাশে যায়। রেল লাইন পার হওয়ার সময় ভাঙ্গা থেকে ছেড়ে আসা চলন্ত ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আমার স্ত্রী কানে কম শুনতেন।
নগরকান্দা থানার এসআই গোলাম কিবরিয়া বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।