ফরিদপুরের মধুখালী উপজেলার আজ মঙ্গলবার সকাল ৯ টায় মেডিকিউর হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার-এ সিজার করতে গিয়ে নাজনীন বেগম, স্বামী: আলামিন শেখ, গ্রাম: গোয়ালবাড়ি, ইউনিয়ন: ঘোষপুর, থানা: বোয়ালমারীকে ভুল চিকিৎসার মাধ্যমে হত্যার অভিযোগ উঠেছে উক্ত ক্লিনিকের ডাক্তার আব্দুস সালামের বিরুদ্ধে।
এ ঘটনায় অভিযুক্ত ডাক্তার আঃ সালাম ও ক্লিনিকের সবাই পলাতক রয়েছেন। ঘটনার পর মধুখালী থানার ওসি মোঃ শহিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরিবারের পক্ষ থেকে এখনও মামলা করা না হলেও মামলা করা হবে বলে জানা গেছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

