Nabadhara
ঢাকাবুধবার , ৩ মে ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বেনাপোলে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

Link Copied!

যশোরের বেনাপোলে ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যার করেছে তন্বী মন্ডল (১৫) নামে এক এসএসসি পরীক্ষার্থী। সে বালুন্ডা গ্রামের শ্রীরাম মন্ডলে কন্যা।

বুধবার (৩ মে) রাতে বেনাপোল পোর্ট থানাধীন বালুন্ডা গ্রামের জেলে পাড়ায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত কাল রাতে পড়ার সময় মোবাইল ব্যবহার করছিলো বলে তার মা শ্রীমতি বিলাসী রানী বকাবকি করে। এতে সে মায়ের ওপর অভিমান করে আত্নহত্যা করেছে।

তন্বী মন্ডলের মা ভোরে ঘুম থেকে উঠে জানালা দিয়ে ঘরের মধ্যে ফ্যানের সাথে মেয়েকে ঝুলতে দেখেন। এরপর পরিবারের লোকজন সহ প্রতিবেশিকে ডাকাডাকি করে নিচে নামায়।

বেনাপোল পৌর্টথানার (ওসি) কামাল হোসেন ভূঁইয়া জানান, বালুন্ডা গ্রাম থেকে তন্বী মন্ডল (১৫) এস এস সি পরীক্ষার্থীর আত্মহত্যার খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছি।

কেন কি কারণে আত্মহত্যা করেছে তার ময়নাতদন্তের জন্য লাশ যশোর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরনের জন্য প্রস্তুতি চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।