Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৪ মে ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইল-২ আসনে এনপিপি চেয়ারম্যানের গণসংযোগ

Link Copied!

নড়াইল-২ আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয়তাবাদী সমমনা জোটের আহ্বায়ক,ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ও সুপ্রিম কোর্টের সিনিয়ার আইনজীবী ড. ফরিদুজ্জামান ফরহাদ। বৃহস্পতিবার (৪মে) বিকেলে লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় চত্বরে নেতাকর্মী ও এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় তিনি বলেন, ১৪/১৮ মার্কা নির্বাচন হতে দেওয়া হবে না। দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ সকল রাজবন্দিদের মুক্তি, গনতন্ত্র পুনরুদ্ধার, তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা ও ভোটের অধিকার নিশ্চিত করার আন্দোলনে একে অপরের হাতে হাত রেখে ঝাপিয়ে পড়ার আন্দোলন-সংগ্রামের জন্য নেতাকর্মীদের মাঠে নামতে হবে। এনপিপির লোহাগড়া উপজেলা সভাপতি হাফিজুর রহমানের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন-জেলা বিএনপির সহ-সভাপতি এ কেএম আকরামুজ্জামান মিলু, জেলা বিএনপির দপ্তর সস্পাদক টিপু সুলতান, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ও লোহাগড়া উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান সালেহা বেগম, এনপিপি কেন্দ্রীয় প্রচার সম্পাদক মোজাফফর হোসেন, লোহাগড়া উপজেলার সাধারণ সম্পাদক বদিয়ার রহমান মোল্যা, মল্লিকপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মফিজুর রহমান, স্বেচ্ছাসেবক দল নেতা মাসুদ রানা, জেলা ছাত্রদলের সহসম্পাদক সুজন শেখসহ প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।