Nabadhara
ঢাকাশনিবার , ৬ মে ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে স্বপ্ননীড় এতিমখানা ও বৃদ্ধাশ্রমের যাত্রা শুরু

Link Copied!

বাগেরহাটে অসহায়, ছিন্নমূল, এতিম ও আশ্রয়হীণ মানুষদের আশ্রয় দেওয়ার জন্য স্বপ্ননীড় এতিমখানা ও বৃদ্ধাশ্রমের যাত্রা শুরু হয়েছে। শনিবার (০৬ মে) দুপুরে বাগেরহাট সদর উপজেলার বেশরগাতি এলাকায় লতিফ মাস্টার ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. নকীব নাসরুল্লাহ। এসময়, কুড়িগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ ফরিদুল ইসলাম বাবলু, লতিফ মাস্টার ফাউন্ডেশনের পৃষ্ঠপোষক শেখ রফিকুল ইসলাম জগলু, এ্যাক্টিভ টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক সরদার জাহিদুল ইসলাম, মাধবকাঠি আলিয়া মাদরাসার অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান, গোটাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ শমসের আলী, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা শেখ হেদায়েতুল ইসলাম, কাজী লিয়াকত হোসেন, শেখ জাহিদুল ইসলাম, শেখ শাহজাহান আলী সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সদর উপজেলার বেশরগাতি এলাকায় ৫একর জমির উপর নির্মিত স্বপ্ননীড় এতিমখানা ও বৃদ্ধাশ্রমে ১২০ জন এতিম ও অসহায় বৃদ্ধার বসবাসের সুযোগ রয়েছে। এছাড়াও এই কমপ্লেক্সের মধ্যে মসজিদ, মাদরাসা ও কারিগরি প্রশিক্ষন কেন্দ্র করা হবে বলে জানিয়েছেন লতিফ মাস্টার ফাউন্ডেশনের উদ্যোক্তারা।

লতিফ মাস্টার ফাউন্ডেশনের পৃষ্ঠপোষক শেখ রফিকুল ইসলাম জগলু বলেন, শুধু মাত্র মানুষের কল্যান ও আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আমরা এই এতিমখানা, বৃদ্ধাশ্রম ও ধর্মীয় প্রতিষ্ঠান করেছি। ভবিষ্যতে আমাদের এই প্রতিষ্ঠানের কলেবর বৃদ্ধির ইচ্ছে রয়েছে বলেও জানান তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।