Nabadhara
ঢাকাশনিবার , ৬ মে ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে সামাজিক বন বিভাগের গাছ কেটে ঘর নির্মান চেষ্টার অভিযোগ

Link Copied!

বাগেরহাট সদর উপজেলার রাধাভল্বব এলাকায় পানি উন্নয়ন বোর্ডের বেরিবাঁধের পাশে থাকা সামাজিক বন বিভাগের গাছ কেটে ঘর নির্মান চেষ্টার অভিযোগ উঠেছে মোঃ শহিদুল শেখ (৫৪) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে দা, করাত সহ বেশকিছু সরঞ্জামাদি জব্দ করেছে সামাজিক বন বিভাগ। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা জি এম রফিক আহমেদ। মোঃ শহিদুল শেখ রাধাভল্বব এলাকার আবুল কাশেম শেখ এর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় নানা অপরাধের সাথে জড়িত। সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা জি এম রফিক আহমেদ বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। গাছ কাটার অভিযোগে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পানি উন্নয়ন বোর্ড, বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী মোঃ মাসুম বিল্লাহ বলেন, সরকারি জায়গায় বিশেষ করে পানিউন্নয়ন বোর্ডের বেড়ীবাঁধে কোন ভাবে স্থাপনা নির্মানের সুযোগ নেই। আমরা বিষয়টি শুনেছি। সত্যতা পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করার আশ্বাস দেন তিনি। এদিকে মোঃ শহিদুল শেখের এ ধরণের অন্যায় কাজে এলাকাবাসীর মাঝে ক্ষোভের সঞ্চার হয়েছে। এর আগে করা মোঃ শহিদুল শেখের বিভিন্ন অপরাধেরও বিচার চেয়েছেন তারা।

খোঁজ নিয়ে জানাগেছে, মোঃ শহিদুল শেখ কাড়াপাড়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক। প্রায় ১২ বছর আগে রাধাভল্লব এলাকার নলীন মন্ডলের কাছ থেকে ২ লক্ষ টাকার ডিম বাকীতে নিয়ে পালিয়ে গেছিল। পরে এলাকায় ফিরলেও ক্ষমতার দাপটে আর এই ডিমের টাকা পরিশোধ করেনি। বিএনপি নেতা হলেও সরকার দলীয় স্থানীয় নেতাদের ছত্র ছায়ায় থেকে এলাকার একটি সুইজ গেটে অবৈধভাবে জাল দিয়ে মাছ আহরণ করে আসছেন তিনি। বিভিন্ন অপরাধে প্রায় ১২ বছর এলাকার বাইরে ছিলেন মোঃ শহিদুল ইসলাম। বিভিন্ন অপরাধে একাধিক মামলাও রয়েছে তার বিরুদ্ধে।এলাকার কয়েকটি চাঞ্চল্যকর চুরির সাথেও জড়িত মধ্য বয়সী এই ব্যক্তি ।এলাকায় শান্তিশৃংখলা বজায় রাখতে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।