আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্যকে আটক করেছে বাগেরহাট জেলা পুলিশ। দেশের বিভিন্ন এলাকা থেকে বাগেরহাট পুলিশ সুপারের নেতৃত্বে তাদের আটক করা হয়।তাদের কাছ থেকে বাগেরহাটের কচুয়া আওয়ামীলীগ নেতা শোকরানা রব্বানী আজাদ বালীর বাড়ী থেকে ডাকাতিকৃত একটি স্বর্ণের চেইন ও আংটি এবং ডাকাতি কাজে ব্যবহৃত গুলিসহ একটি পিস্তল,গ্রীল কাটার যন্ত্র ও একটি সেলাইরেঞ্জ উদ্ধার করা হয়।
আটককৃতদের বাড়ী বাগেরহাট সহ দেশের বিভিন্ন জেলায়।৭ই মে রবিবার দুপুরে বাগেরহাট পুলিশ সুপারের কনফারেন্স রুমে এক প্রেস ব্রিফিং এ পুলিশ সুপার কে এম আরিফুল হক সাংবাদিকদের এসব তথ্য জানান।।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

