“ভয় নয় থ্যালাসেমিয়া জয় মূলমন্ত্র সচেতনতায়”
প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় বাগেরহাটেও বিশ্ব থ্যালাসেমিয়া দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে ৮ মে সকালে বাগেরহাট ২৫০ সজ্জ্যা বিশিষ্ট জেলা হাসপাতালের কনফারেন্স রুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ অসীম কুমার সমাদ্দার এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বি এম এ বাগেরহাট জেলা শাখার সাধারন সম্পাদক বিশিষ্ট চিকিৎসক ডাঃ মোশাররফ হোসেন মুক্ত। আলোচনা সভায় উপস্হিত থেকে অন্যান্যের মধ্যে হাসপাতালে কর্মরত চিকিৎসক ও সেবিকাগন থ্যালাসেমিয়ার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
এসময়ে বাগেরহাটের বিভিন্ন প্রান্ত থেকে আগত থ্যালাসেমিয়া রোগী ও তাদের স্বজনেরা উপস্হিত ছিলেন। এসময়ে সচেতনতার মাধ্যমে থ্যালাসেমিয়াকে জয় করতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

