Nabadhara
ঢাকাবুধবার , ১০ মে ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে পুলিশ অভিযান চালিয়ে ২ কেজি ৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার ৬

Link Copied!

নড়াইলের বিভিন্ন থানা পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে ২ কেজি ৫০ গ্রাম গাঁজাসহ ৬ জন মাদক ব্যবসায়ী কে আটক করেছে। আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে ।

গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৯মে) দিবাগত রাতে লোহাগড়া থানার এসআই(নিঃ) আশিকুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ স্কুলব্যাগে করে গাঁজা বহন করার সময় লোহাগড়া বাজার থেকে আলামিন শেখ কে ১ কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ তার সহযোগী বাসুদেবকে আটক করে। আটককৃতরা হলেন, উপজেলার ধোপাদাহ গ্রামের মৃত মমিন উদ্দিন শেখের ছেলে আলামিন শেখ(৩৭) ও জয়পুর গ্রামের মৃত কাঙ্গালী মৃধার ছেলে বাসু দেব মৃধা (৪৫) এবং নড়াইল সদর থানার শেখহাটি পুলিশ ক্যাম্পের এসআই(নিঃ) টিপু সুলতান সঙ্গীয় ফোর্সসহ শেখহাটি মোজের পাড়া এলাকায় অভিযান চালিয়ে গাঁজা ক্রয়-বিক্রয়ের সময় রবিউলের নিকট থেকে ২৫০ গ্রা গাঁজাসহ তার ৩ (তিন) সহযোগীকে আটক করে। তারা হলেন,আফরা গ্রামের কামরুজ্জামানের ছেলে শাকিল মোল্যা (২৪), তপনভাগ গ্রামের শহিদ খানের ছেলে রাকিব খান (২৩) ও শেখহাটি গ্রামের আজিবার রহমানের ছেলে আবুল খায়ের (২৮)।

নড়াইল পুলিশ সুপার সাদিরা খাতুন বলেন, আসামীদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।