Nabadhara
ঢাকাবুধবার , ১০ মে ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারীতে মোটর সাইকেলের ধাক্কায় ভ্যানচালক নিহত

Link Copied!

বাগেরহাটের চিতলমারীতে দ্রুত গতির মোটর সাইকেলের ধাক্কায় জেহাদ শেখ (৩৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছে। পুলিশ মরদেহ উদ্ধার কওে জেলাসদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার দুর্গাপুর গ্রামের মঠ সংলগ্ন একটি ভ্যান গ্যারেজে জেহাদ শেখ ভ্যান মেরামতের কাজ করছিলেন। এ সময় দ্রুত গতিতে পাঁচপাড়া গ্রামের আনন্দ বালার ছেলে আকাশ বালা (২০) মোটর সাইকেল চালিয়ে এসে তাকে ধাক্কা দেয়। এতে জেহাদ শেখ গুরুতর আহত হলেস্থানীয়রা তাকে চিতলমারী উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকতাকে মৃত বলে ঘোষণা করেন। নিহত ভ্যানচালক জেহাদ শেখ উপজেলার শিবপুর গ্রামের মৃত বেলায়েত শেখের ছেলে।

চিতলমারী থানার ওসি (তদন্ত) শেখ লিয়াকত আলী জানান, দুর্ঘটনার স্থান থেকে মোটর সাইকেলটি জব্দ করা হয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।