Nabadhara
ঢাকাবুধবার , ১০ মে ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মোল্লাহাটে ৮ কেজি গাঁজাসহ আটক ১

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি
মে ১০, ২০২৩ ৭:৪১ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাটের মোল্লাহাটে ৮ কেজি গাঁজাসহ একজনকে আটক করেছে থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বুধবার সকালে মোল্লাহাট বাসস্ট্যান্ড থেকে গাঁজাসহ মাদক কারবারিকে হাতেনাতে আটক করা হয়।

মাদক কারবারির নম মোঃ আবুল কাসেম সোহেল (২৫)। সে -লক্ষীপুর জেলার কমলনগর থানাধীন চর পাগলা গ্রামের মৃত নুর মোহাম্মাদের ছেলে।

মোল্লাহাট থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ সোমেন দাশের নেতৃত্বে অভিযান পরিচালনা কালে ইং-১০/০৫/২০২৩ তারিখ মোল্লাহাট বাসস্ট্যান্ড হতে আসামী মোঃ আবুল কাসেম সোহেল (২৫) পিতা-মৃত নুর মোহাম্মাদ, সাং-চর পাগলা, থানা-কমলনগর, জেলা-লক্ষীপুরকে ০৮ (আট) কেজি মাদকদ্রব্য গাঁজা সহ গ্রেফতার করা হয়। এবিষয়ে নিয়মিত মামলা রুজুর পর আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়। আসামী পেশাদার মাদক কারবারি । আসামীর নামে বাংলাদেশের বিভিন্ন জেলায় একাধিক মামলা বিচারাধীন আছে। আসামী কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে মোল্লাহাট থানা এলাকা সহ বাংলাদেশের বিভিন্ন এলাকায় বিক্রি করে যুব সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।