Nabadhara
ঢাকাবুধবার , ১০ মে ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মুকসুদপুরে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত, আটক ৩

Link Copied!

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় পূর্ব শত্রæতার জেরে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত সরোয়ার ফকির (৮০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। বুধবার (১০ মে) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ ঘটনার সথে জড়িত তিন জনকে আটক করেছে মুকসুদপুর থানা পুলিশ। এর আগের দিন ( ৯ মে) মুকসুদপুর উপজেলার মোচনা ইউনিয়নের গনিয়ারী গ্রামে ঘটনাটি ঘটে।

নিহতের ছেলে আব্দুর রশিদ ফকির জানান, একই গ্রামের সিয়াম, মোরাদ এবং রুহুল এর সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সোমবার (৮ মে) রাতে হামলাকারীদের মূল হোতা শাহাবুদ্দীন কাজীর লোকজন আমাদের উপর হামলা করে এবং বাড়ি ঘর ভাঙচুর করে। পরে ৯৯৯ নম্বরে কল দিলে মুকসুদপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সে সময় আহত আমার বাবা সরোয়ার ফকিরসহ আরও দুই জনকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার সকালে আমার বাবা মারা যান।

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আবু বকর মিয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন এ ঘটনার সাথে জড়িত শাহাবুদ্দীন কাজী, মনির শেখ এবং সাকিব শেখকে আটক করা হয়েছে। বাকিদের আটকের চেষ্টা চলছে।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।