Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১১ মে ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলের লোহাগড়ার শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালিমাতা মন্দিরে চুরি

Link Copied!

নড়াইলের লোহাগড়া পৌরসভার লক্ষীপাশাস্থ শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালিমাতা মন্দিরে দুধর্ষ চুরি হয়েছে। বুধবার(১০মে) দিবাগত গভীর রাতে এ চুরি সংঘটিত হয়।

মন্দিরের পুরোহিত সুকান্ত চট্টোপাধ্যায় বিপ্লব জানান, কালিমায়ের অঙ্গে রাখা ৪টি সোনার চেইন, কানের দুল, টিকলি, লকেট, ৩টি নারায়ন শীলা, ২টি শিবলিঙ্গ,দানবক্স ও সিসি ক্যামেরার হার্ডডিস্ক চুরি করে নিয়ে যায়। বৃহস্পতিবার সকালে মন্দিরে আগত ভক্তবৃদ মন্দিরের গেটের তালা ভাঙ্গা দেখতে পেয়ে পুলিশকে সংবাদ দেয়।

কালিমাতা মন্দির পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক সিব প্রশাদ ভট্টাচার্য বলেন, মন্দিরে চুরির ঘটনা দুঃখজনক। ঘটনার সাথে জড়িতদের সনাক্ত করে আইনের আওতায় আনার দাবী জানান তিনি।

এ ব্যাপারে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দীন জানান, চুরির বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।