Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১১ মে ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মোল্লাহাটে এসএসসি পরীক্ষায় শিক্ষকের কারা ও অর্থদণ্ড

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি
মে ১১, ২০২৩ ৮:৪৮ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাটের মোল্লাহাটে  সরকারি  ওয়াজেদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় এসএসসি পরীক্ষা কেন্দ্র হতে আল মামুন নামে এক শিক্ষককে এক মাসের কারাদণ্ড ও এক লক্ষ টাকা অর্থদণ্ড দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার রবিউল ইসলাম। অবৈধ উপায় অবলম্বন করায় ওই শিক্ষককে এ কারা ও অর্থদণ্ড দেয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার রবিউল ইসলাম জানান,  নকল বিরোধী অভিযান ও কেন্দ্র পরিদর্শন কালে  ওই শিক্ষকের অবৈধ উপায় অবলম্বনের বিষয়টি নজরে আসে। এরপর ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এক মাসের কারাদণ্ড ও এক লক্ষ টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে। অর্থ অনাদায়ে আরো দশ দিনের কারাদণ্ড দেয়া হয়েছে। এছাড়া পরীক্ষা কেন্দ্রের কাছে ঘোরাঘুরি করার অপরাধে এক কলেজ ছাত্রের দুই হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে বলেও জানান তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।