Nabadhara
ঢাকাশুক্রবার , ১২ মে ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

লোহাগড়ায় এসএসসি পরীক্ষার্থী হত্যার রহস্য উদঘাটন প্রধান আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি

Link Copied!

নড়াইলের লোহাগড়ায় এসএসসি পরীক্ষার্থী সিরাজ শেখ হত্যাকান্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত মূল আসামি সবুর শেখ ১৬৪ ধারা মোতাবেক বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েেেছন। শুক্রবার (১২ মে) বিকালে নড়াইলের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমাতুল মোর্শেদার আদালতে এ স্বীকারোক্তি দেন।

পুলিশ সূত্রে জানা গেছে ,উপজেলার চর দৌলতপুর গ্রামের ইকরাম শেখের ছেলে সরস্বতী একাডেমি মাধ্যমিক বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষার্থী সিরাজ শেখ গত শনিবার (৬মে) রাত ৮টার দিকে অজ্ঞাত ফোন পেয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। সে রাতে বাড়ীতে ফিরে না আসায় পরিবারের লোকজন সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করে না পেয়ে লোহাগড়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন। বুধবার বাড়ী থেকে দেড় কিলোমিটার দূরে দক্ষিণ লংকারচর গ্রামের শওকত হোসেন মিরুর বাগান থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে । এ ঘটনায় নিহতে পিতা ইকরাম শেখ বাদী হয়ে সিরাজের প্রেমিকা ইয়াসমিনসহ ৪ জনকে আসামী করে বৃহস্পতিবার রাতে লোহাগড়া থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশ হত্যাকান্ডে জড়িত চর দৌলতপুর গ্রামের প্রধান আসামি পিতা সবুর শেখ,মা শাহীনা বেগম,ভাই জাহিদুল শেখ ও ইয়াসমিন খানমকে গ্রেপ্তার করে ।

আসামি সবুর শেখ ১৬৪ ধারায় জবানবন্দি দিতে সম্মত হলে শুক্রবার বিকালে নড়াইলের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়। সেখানে তিনি এ স্বীকারোক্তি করেন। আসামীদের দেওয়া তথ্যমতে পুলিশ হত্যাকান্ডে ব্যবহৃত রক্তমাখা ছোরা, কোদালের আছাড়ি, রক্তমাখা পলিথিন ও একটি টি-শার্ট উদ্ধার করে। এস এম শরিফুল ইসলাম

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।