বাগেরহাটের চিতলমারী থানা পুলিশ মোঃ একরাম আলী মোল্লা (৪০) নামে একযুবকেরমরাদেহ উদ্ধার করেছেন। শনিবার (১৩ মে) দুপুর ১ টায় উপজেলার নালুয়া বাজারের তুহিন ফকিরের চায়ের দোকান থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।
মৃত মোঃ একরাম আলী মোল্লা পার্শ্ববর্তী মোল্লাহাট উপজেলার আড়–য়াডিহি গ্রামের মৃত আলাউদ্দিন মোল্লার ছেলে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
চিতলমারী থানার পরিদর্শক (তদন্ত) শেখ লিয়াকত আলী জানান, খবর পেয়ে পুলিশ নালুয়া বাজারের তুহিন ফকিরের দোকানের মধ্যে থেকে মোঃ একরাম আলী মোল্লা মৃতদেহ উদ্ধার করেছে। ময়না তদন্তের জন্য মরদেহ বাগেরহাট সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

