Nabadhara
ঢাকাশনিবার , ১৩ মে ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ঘুর্ণিঝড় “মোখা”র অভিঘাত মোকাবিলায় বাগেরহাটে জেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির  জরুরি  সভা অনুষ্ঠিত

Link Copied!

সম্ভাব্য ঘূর্ণিঝড় মোখা”র অভিঘাত মোকাবিলায় শনিবার(১৩মে) বিকালে  বাগেরহাট জেলা প্রশাসকের উদ্যেগে  তার সম্মেলন কক্ষে জেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক জরুরি  সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য শেখ তন্ময়।

র‌্যাব ৬ এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ ইশতিয়াক হোসেন, পুলিশ সুপার কেএম আরিফুল হক, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মাসুদুর রহমান সহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা এতে অংশ নেন। সভায় জানানো হয় ঘূর্ণিঝড় “মোখা” মোকাবিলায় জেলার সব সরকারি কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে। জেলার ৯টি উপজেলায় ২ লক্ষ ৩৫ হাজার ৯৭৫ জন  ধারন ক্ষমতা সম্পন্ন ৪৪৬টি ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া ৫২২ মে. টন চাউল এবং ১০ লক্ষ ১০ হাজার টাকা নগদ অর্থ হাতে রাখা হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে পর্যাপ্ত  শুকনো খাবার,বিশুদ্ধ খাবার পানি ও দুটি ভ্রাম্যমাণ ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট।

এছাড়া ও জেলা সদর সহ প্রতিটি এছাড়া উপজেলায় একটি করে কন্ট্রোল রুম খোলার নির্দেশ দেওয়া হয়েছে।  প্রস্তুত রাখা হয়েছে ৯ উপজেলায় ৯টি মেডিক্যাল টিম সহ প্রতিটি ইউনিয়নে একটি করে মেডিকেল টিম প্রস্তুত রয়েছে। সিপিপি, রেড ক্রিসেন্ট ও এনজিওসহ প্রায় ৩ হাজার স্বেচ্ছাসেবক প্রস্তুত রয়েছে বলে সভায় জানানো হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।