বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের অধীনে নেছারাবাদে ট্যুর বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ জুন) সকালে উপজেলার চাঁন মিয়া মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে “চতুর্থ শিল্প বিপ্লবে
পর্যটনে আতিথেয়তার দৃষ্টিকোণ” বিসয়ক প্রশিক্ষন অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষনে স্বরূপকাঠি “ট্যুর অপারেটর এসোসিয়েশন (ট্যুয়াস) ” এর আহবায়ক মো. আসাদুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী যুক্ত ছিলেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সহকারি পরিচালক মো. মহিবুল ইসলাম এবং ভার্চুয়ালী যুক্ত হয়ে প্রশিক্ষন প্রদান করেন এটুআই প্রকল্পের সহকারী প্রোগ্রামার মোঃ রিয়াজুল ইসলাম।প্রশিক্ষণে উপজেলার ট্যুর অপারেটর, গাইড ও বিভিন্ন শ্রেনী পেশার ৬০জন লোক অংশ নেয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

