ফিলিস্তিনী মুসলমানদের উপর ইসরাইলী বর্বর হামলার প্রতিবাদে লোহাগড়া উপজেলা উলামা ও ইমাম পরিষদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬অক্টোবর) বিক্ষোভ মিছিলটি জয়পুর ঈদগাহের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়। বিক্ষোভ মিছিল শেষে পরিষদের সামনে লোহাগড়া উপজেলা উলামা ও ইমাম পরিষদের সভাপতি মাওলানা ছাফায়াত হুসাইনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, মাওলানা আব্দুল হান্নান, মুফতি বদরুল ইসলাম, মাওলানা আশরাফ আলী, মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা মুরসালিন, মুফতি আরিফ বিল্লাহ প্রমুখ।
বিভিন্ন এলাকা থেকে আগত ধর্মপ্রাণ মুসল্লিরা এ বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশ করে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

