Nabadhara
ঢাকাবুধবার , ১৮ অক্টোবর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে শেখ রাসেল দিবস পালিত

শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নড়াইল
অক্টোবর ১৮, ২০২৩ ৮:১৩ অপরাহ্ণ
Link Copied!

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৬০তম জন্মদিন যথাযোগ্য মর্যাদায় নড়াইলে পালিত হয়েছে। বুধবার (১৮ অক্টোবর) বুধবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি, আলোচনাসভা ও পুরস্কার বিতরন করা হয়।

এ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্নাঢ্য র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে একই স্থানে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধূরী, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, সিভিল সার্জন ডাঃ সাজেদা বেগম পলিন, জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জুলিয়া সুকাইনা, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেন,তারেক আল মেহেদী,অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) শাশ^তী শীল, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান খোকন কুমার সাহা,বীর মুক্তিযোদ্ধা প্রমুখ ।

পরে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে বিভিন্ন প্রতযোগিতার পুরস্কার বিতরন করেন অতিথিবৃন্দ। এসময় বিভিন্ন শ্রেনীপেশার মানুষ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।