Nabadhara
ঢাকাবুধবার , ১৮ অক্টোবর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

এমপিও-ভুক্ত হলো কোটালীপাড়ার রামশীল কলেজের ডিগ্রিস্তর

নবধারা ডেস্ক
অক্টোবর ১৮, ২০২৩ ৮:২৫ অপরাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জ জেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ রামশীল কলেজের ডিগ্রিস্তর এমপিও ভুক্ত হওয়ায় গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বিশ্ববন্দিত নেত্রী দেশরত্ন শেখ হাসিনা এমপির প্রতি আন্তরিক ধন্যবাদ ও অশেষ কৃতজ্ঞতা জানিয়েছেন গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ‘ডেইলি অবজারভার’ সংবাদদাতা ও রামশীল কলেজ ছাত্রলীগ শাখার প্রতিষ্ঠাতা সভাপতি অংকন তালুকদার।

মঙ্গলবার ১৭/১০/২০২৩ তারিখে কলেজের আবেদনের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কলেজের এমপিও-ভুক্তির প্রস্তাব সদয় অনুমোদন করছেন। রামশীল কলেজকে এমপিও-ভুক্ত করায় এক বিবৃতিতে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপির প্রতি এবং প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকা -২১৭, গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া ) আসনের উন্নয়ন কার্যক্রমের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি ও সাবেক সচিব মোঃ শহীদ উল্লা খন্দকার এর প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়ে ছাত্রনেতা, সাংবাদিক অংকন তালুকদার বলেন, সুদীর্ঘ সময়ব্যাপী প্রতিষ্ঠান’টি সমাজের প্রান্তিক পর্যায়ের জনগণকে মানসম্মত উচ্চ শিক্ষা প্রদানে সচেষ্ট রয়েছে।

মেধাবী শিক্ষামন্ডলী দ্বারা শিক্ষাদানের মাধ্যমে প্রতিষ্ঠানটি ইতোমধ্যে গোপালগঞ্জ জেলায়, এমনকি সমগ্র দেশে নিজস্ব অবস্থান গড়ে তুলেছেন। সরকার কর্তৃক এমপিও ভুক্তকরণ প্রক্রিয়ার কারণে শিক্ষা প্রতিষ্ঠানে অদূর ভবিষ্যতে দেশের মডেল শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হবে বলে আমি আশাবাদী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।