Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৪ অক্টোবর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

পূজা-অর্চনা,অঞ্জলী,দর্পন বিসর্জন আর সিঁদুর খেলার মধ্য দিয়ে নাটোরে শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি

আবু বক্কর সিদ্দিক,নাটোর জেলা প্রতিনিধি
অক্টোবর ২৪, ২০২৩ ৯:৫৭ অপরাহ্ণ
Link Copied!

পূজা-অর্চনা,অঞ্জলী,দর্পন বিসর্জন আর সিঁদুর খেলার মধ্য দিয়ে নাটোরে সনাতন ধর্মাবলম্বীদের ৫দিনের শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি হচ্ছে। আজ মঙ্গলবার সকালে ধর্মীয় নানা আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে দশমী পূজা সম্পন্ন হয়।

এর পর অঞ্জলী, দর্পন বিসর্জন, প্রথা অনুযায়ী হাতে অপরাজিতা বাঁধা ও সিঁদুর খেলার মাধ্যমে বিসন্ন মনে ভক্তবৃন্দ দেবী মহামায়াকে বিদায় জানায়। জানায় আগামী বছরে আবার আসার আহবান। বিদায়ের ঘন্টা বেজেছে তাই মাকে আরও একবার দর্শন করে শান্তির পরশ নিয়ে ঘরে ফিরবে এই আশায় আবালবৃদ্ধবণিতা মন্দিরে ভীড় জমায়। দর্শকদের ভিড়ে মুখরিত হয়ে ওঠে মন্দির প্রাঙ্গন। সকল প্রকার বিশৃংখলা ছাড়াই এবার নির্বিঘ্নে পূজা সম্পন্ন হওয়ায় সবাই খুশি। সবাই মায়ের কাছে প্রার্থনা জানায় যেন সকল বিশৃংখলা দূর হয়ে সম্পৃতির বন্ধনে আবদ্ধ থেকে সবাই যেন মিলেমিশে থাকতে পারে। দশমীবিহিত সকল আচার অনুষ্ঠান শেষে সন্ধ্যায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি ঘটবে। দুর্গতিনাশিনী মাকে বিদায় দিয়ে বিষন্ন মনে ঘরে ফিরবে সবাই। মিলিত হবে আত্মীয় স্বজনের সাথে শুভেচ্ছা বিনিময়ের জন্য।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।