Nabadhara
ঢাকাবুধবার , ২৫ অক্টোবর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

প্রয়াত কমরেড মোখলেসুর রহমানের সমাধিত কমিউনিস্ট পার্টির শ্রদ্ধা

নবধারা ডেস্ক
অক্টোবর ২৫, ২০২৩ ১:১৮ অপরাহ্ণ
Link Copied!

 প্রয়াত কমরেড মোখলেসুর রহমানের সমাধিতে গোপালগঞ্জ জেলা কমিউনিস্ট পার্টি শ্রদ্ধা নিবেদন করেছেন। গত শুক্রবার সকাল ১০ টায় চন্দ্রদীঘলিয়া গ্রামে প্রয়াত কমরেডের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য কমরেড রফিকুজ্জামান লায়েকের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার আগে একটি শোভাযাত্রা চন্দ্রদিঘুলিয়া বাজার প্রদক্ষিণ করে।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন,গোপালগঞ্জ জেলা কমিউনিস্ট পার্টির বিপ্লবী সভাপতি কমরেড মোহাম্মদ আবু হোসেন, মাদারীপুর জেলা কমিটির সভাপতি কমরেড বাবুল আশরাফ, শরীয়ত পুর জেলা কমিটির সভাপতি কমরেড নুরুল হক ঢালী, ফরিদপুর জেলা কমিটির সভাপতি কমরেড অরুন কুমার শীল, কমরেড হরেন্দ্র নাথ মন্ডল প্রমুখ।
বক্তারা কমরেড মোখলেছুর রহমানের জীবন সংগ্রাম এবং বৃহত্তর ফরিদপুর জেলায় কমিউনিস্ট পার্টি এবং তার গণসংগঠন ভূমিকার কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। শরীয়তপুর, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুরে অত্যন্ত অঞ্চলে তিনি ঘুরে বেড়িয়েছেন সাংগঠনিক কাজে কখনো পায়ে হেঁটে কখনো লঞ্চে বাসে যেভাবে পেরেছেন মনের মত ঘুরে বেরিয়েছেন সাংগঠনিক কাজে।
উল্লেখযোগ্য,ব্রিটিশ বিরোধী আন্দোলন পাকিস্তানের শাসনের বিদ্যা আন্দোলন এবং স্বাধীন বাংলাদেশ সমাজতন্ত্র বিনির্মাণের তিনি নীরালস কাজ করেছেন। ৭৫ পরবর্তী সময়ে বঙ্গবন্ধু হত্যার পরে দুই বছর জেল খেটেছেন। মৃত্যুর আগের দিন পর্যন্ত তিনি রাজনৈতিক মতাদর্শের অবিচল ছিলেন ৯২ ও ৯৩ সালে কমিউনিস্ট পার্টিতে বিলোপ্যাথের বিরুদ্ধে তিনি লড়াই করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।