Nabadhara
ঢাকারবিবার , ২৯ অক্টোবর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মহাসমাবেশের নামে বিএনপি জামায়েতের পুলিশ হত্যার প্রতিবাদে নাটোরে শান্তি সমাবেশ করেছে আওয়ামীলীগ

আবু বক্কর সিদ্দিক,নাটোর জেলা প্রতিনিধি
অক্টোবর ২৯, ২০২৩ ৭:৪৯ অপরাহ্ণ
Link Copied!

বিএনপি জামায়েতের মহাসমাবেশের নামে পুলিশের ওপর হামালা চালিয়ে পুলিশ হত্যা , প্রধান বিচারপতির বাসভবনে হামলা, সাংবাদিকের উপর হামলা, পুলিশ হাসপাতাল ও গাড়িতে অগ্নি সংযোগ সহ সাধারণ জনগনের জানমালের ক্ষতি সাধনের প্রতিবাদে নাটোরে পৌর আওয়ামীলীগের উদ্যেগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার বেলা ১২ টার দিকে নাটোর প্রেসক্লাবের সামনে পৌর আওয়ামীলীগের সভাপতি সৈয়দ মোস্তাক আলী মুকুলের সভাপতিতে সমাবেশ বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত শান্তি সমাবেশে বক্তব্য রাখেন, সহ-সভাপতি সাবেক প্রতিমন্ত্র আহাদ আলী সরকার, সহ সভাপতি ও পৌর মেয়র উমা চৌধুরি জলি, সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মালেক শেখসহ নেতৃবৃন্দ।

এ সময় বক্তারা বলেন, বিএনপি জামায়াত আবারো ২০১৪ সালের মতো অগ্নি সন্ত্রাস শুরু করেছে। তাদের প্রতিহিত করার জন্য জেলা আওয়ামীলীগ সর্বদা প্রস্তুত রয়েছে। নাটোরে বিএনপির কোন নেতা কর্মিকে আর সহিংসতা করতে মাঠে নামতে দেওয়া হবে না।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।