Nabadhara
ঢাকারবিবার , ৫ নভেম্বর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে পৌর মেয়রের গাড়ি দুর্ঘটনায় চালক নিহত, মেয়রসহ আহত ৪

শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নড়াইল
নভেম্বর ৫, ২০২৩ ৭:২২ অপরাহ্ণ
Link Copied!

নড়াইল জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও নড়াইল পৌর মেয়র আঞ্জুমান আরার গাড়ী দুর্ঘটনায় চালক সুজন কর্মকার (৩৫) নিহত হয়েছে। নিহত সুজন মহিষখোলা এলাকার নিরাপদ কর্মকারের ছেলে।

রবিবার (৫ নভেম্বর) দুপুরের দিকে শহরের ভওয়াখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এসময় পৌর মেয়র আঞ্জুমান আরা (৫০), সংরক্ষিত কাউন্সিলর ইপিরানী (৪৫), পৌরসভার হিসাবরক্ষক সাইফুজ্জামান জামান(৪৮), মেশকাতুল ওয়ায়েজিন লিটু(৫০) আহত হয়েছে। আহতদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, নড়াইল পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আঞ্জুমান আরা ৫নং ওয়ার্ডের বাহিরডাঙ্গায় সুইপার কলোনির জায়গা পরিদর্শন করে পৌরসভায় ফিরছিলেন। ভওয়াখালী এলাকার লাবু বিশ্বাসের বাড়ীর সামনে গাড়ীটি নিয়ন্ত্রন হারিয়ে একটি বাড়ীর দেয়ালে ধাক্কা দিলে হতাহতের ঘটনা ঘটে। এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মেয়রের গাড়ি চালক সুজন কর্মকার কে মৃত বলে ঘোষণা করে। নড়াইল সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে মেয়র কে উন্নত চিকিৎসার জন্য যশোর কুইন্স হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এছাড়া অপর ৩ জনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে মেয়র আঞ্জুমান আরার এ দূর্ঘটনার সংবাদ পেয়ে জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী,মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ হাসপাতালে দেখতে আসেন। এব্যাপারে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ওবাইদুর রহমান দুর্ঘটনায় চালক নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। দুর্ঘটনায় কবলিত গাড়িটি উদ্ধার করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।