Nabadhara
ঢাকামঙ্গলবার , ৭ নভেম্বর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে নড়াইলে কেন্দ্রীয় আ’লীগ নেতারা

শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নড়াইল
নভেম্বর ৭, ২০২৩ ৭:১৩ অপরাহ্ণ
Link Copied!

আগামী ১৩ নভেম্বর খুলনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে আ’লীগের কেন্দ্রীয় নেতারা এখন নড়াইলে সভা করেছেন। মঙ্গলবার (৭ নভেম্বর) সকালে জেলা আওয়ামী লীগের কার্যালয় এ সভা অনুষ্ঠিত হয়।

১৩ নভেম্বর খুলনার ঐতিহাসিক সার্কিট হাউজ মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগদান করবেন। সে জনসভা সফল করার লক্ষ্যে নড়াইল জেলা আওয়ামী লীগের উদ্যোগে এক প্রস্তুতি সভা এবং কেন্দ্রীয় নেতারা জনসভা সফল করতে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নিজামউদ্দিন খান নিলুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন, বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ বাহাউদ্দিন নাসিম, কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগাঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, সাংগাঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, আওয়ামীলীগের কার্যকরী কমিটির সদস্য নির্মল কুমার চ্যার্টাজী, নড়াইল-১ আসনের সংসদ সদস্য কবিরুল হক মুক্তি,জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজাসহ স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মীরা উপস্থিতি ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।