বাগেরহাটের চিতলমারীতে পুলিশের মাদক বিরোধী অভিযানে মোঃ করিম ফকির(২৫) নামের এক মাদক কারবারী যুবককে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার রাত ১২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে কলাতলা নতুন বাজার থেকে আটক করা হয়।আটককৃত যুবকের দেহতল্লাসি করে ১৫ পিচ ইয়াবা উদ্ধার করা হয়েছে।এব্যাপারে চিতলমারী থানায় মাদক নিয়ন্ত্রন আইনে একটি মামলা হয়েছে।
চিতলমারী থানার পরিদর্শক ( ওসি) এ,ইচ, এম, কামরুজ্জামান খান জানান,মঙ্গলবার রাতে এস,আই ময়নুরসহ সঙ্গিয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কলতলা ইউনিয়নের নতুন বাজার থেকে মাদক ব্যাবসায়ী করিমকে আটক করা হয়েছে। তার কাছ থেকে ১৫ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
এঘটনায় থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা হয়েছে। আসামীকে আদালতের মাধ্যমে জেলা হাজতে প্রেরন করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

