Nabadhara
ঢাকারবিবার , ১১ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নান্দাইলে নারিকেল গাছ কাটতে গিয়ে চাপা পড়ে শিশুর মৃত্যু

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি 
জানুয়ারি ১১, ২০২৬ ৫:৫৬ অপরাহ্ণ
Link Copied!

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি 

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় নারিকেল গাছ কাটার সময় গাছের নিচে চাপা পড়ে আরাফ (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (দুপুরে) উপজেলার রাজগাতী ইউনিয়নের রাজগাতী গ্রামে মর্মান্তিক এ ঘটনা ঘটে।

নিহত আরাফ ওই গ্রামের দিনমজুর আমিনুল ইসলামের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার দুপুরে আরাফের প্রতিবেশী চাচা মো. আব্দুল্লাহ (৫০) নিজ বাড়ির সামনে পুকুরপাড়ে একটি মৃত নারিকেল গাছ কাটছিলেন। গাছটি কাটার শেষ পর্যায়ে হঠাৎ করে পড়ে গিয়ে আশপাশে থাকা আরাফ গাছের নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়।

স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আল আমিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।