Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৫ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনার শিকার ৭০ পরিবারের মাঝে সরকারী অনুদানের চেক প্রদান

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
জানুয়ারি ১৫, ২০২৬ ৪:৪২ অপরাহ্ণ
Link Copied!

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের সদস্যদের হাতে সরকারি অনুদানের চেক তুলে দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ট্রাফিক বোর্ডের উদ্যোগে কুষ্টিয়া ও মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে ২ কোটি ৮০ লাখ টাকার চেক বিতরণ করা হয়।

কুষ্টিয়ার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিআরটিএ এর চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ। কুষ্টিয়া জেলা প্রশাসক মো. ইকবাল হোসেন এর সভাপতিত্বে অনষ্ঠানে দুটি জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের মাঝে ৭০টি চেক বিতরণ করা হয়।

এর মধ্যে কুষ্টিয়া জেলায় ৪৮টি চেকের বিপরীতে মোট ১ কোটি ৯৮ লাখ টাকা এবং মেহেরপুর জেলায় মোট ২২টি চেকের মাধ্যমে ৮২ লাখ টাকা সহায়তা দেওয়া হয়।

এসময় সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো এবং তাৎক্ষণিক সহায়তা নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।