Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৫ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

খুলনা-৪, হাইকোর্টের রায়ে প্রার্থীতা ফিরে পেলেন স্বতন্ত্র প্রার্থী আজমল হোসেন

রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি
জানুয়ারি ১৫, ২০২৬ ৬:০২ অপরাহ্ণ
Link Copied!

রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৪ (তেরখাদা- রূপসা দিঘলিয়া)আসনে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট এস এম আজমল হোসেনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। আদালতের আদেশে তার প্রার্থিতা ফিরে আসায় এ আসনে মোট প্রার্থীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ জনে। এতে করে নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বিতা আরও জোরালো হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলাম সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রিট আবেদনের শুনানি শেষে নির্বাচন কমিশনের আগের দুটি সিদ্ধান্ত স্থগিত করেন।

একই সঙ্গে অ্যাডভোকেট এস এম আজমল হোসেনকে প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিতে নির্দেশ দেন আদালত।

এর আগে গত ৩ জানুয়ারি খুলনার রিটার্নিং কর্মকর্তা আজমল হোসেনের মনোনয়নপত্র বাতিল করেন। ওই সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি নির্বাচন কমিশনে আপিল করলেও ১১ জানুয়ারি আপিল খারিজ করা হয়। পরে এই দুটি আদেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেন তিনি।

আদালতের রায়ের পর দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে প্রতিক্রিয়া জানিয়ে এস এম আজমল হোসেন লেখেন, ‘আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ এবং আলহামদুলিল্লাহ।’ তার এই পোস্ট ছড়িয়ে পড়লে সমর্থকদের মধ্যে আনন্দের ঢেউ ওঠে।

খবরটি জানার পর খুলনা-৪ আসনের বিভিন্ন এলাকায় তার নেতাকর্মী ও সমর্থকরা আনন্দ মিছিল বের করেন। কেউ কেউ মিষ্টি বিতরণ ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেন।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। স্বতন্ত্র প্রার্থী হিসেবে আজমল হোসেনের নির্বাচনী মাঠে ফেরায় খুলনা-৪ আসনে ভোটের লড়াই আরও জমজমাট হবে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।