Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৬ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে অর্থনৈতিক শুমারি ২০২৪-এর ন্যাশনাল রিপোর্ট বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

বাগেরহাট প্রতিনিধি
জুন ১৬, ২০২৬ ৫:০৪ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাট প্রতিনিধি

“অর্থনৈতিক শুমারি ২০২৪ ন্যাশনাল রিপোর্ট” বিষয়ক বাগেরহাট জেলার সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সেমিনারের আয়োজন করা হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক গোলাম মো. বাতেন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা পরিসংখ্যান কার্যালয়, বাগেরহাটের ভারপ্রাপ্ত উপ-পরিচালক মো. রাসিউল ইসলাম।

প্রবন্ধে জানানো হয়, পরিকল্পনা মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)-এর ‘অর্থনৈতিক শুমারি ২০২৪’-এর চূড়ান্ত ফলাফলে দেশে মোট অর্থনৈতিক প্রতিষ্ঠানের সংখ্যা বেড়ে ১ কোটি ১৭ লাখে উন্নীত হয়েছে।

এতে আরও জানানো হয়, বাগেরহাট জেলায় মোট অর্থনৈতিক ইউনিটের সংখ্যা ১ লাখ ৩১ হাজার ৪৩৬টি। এর মধ্যে গ্রামীণ এলাকায় ৯৩ হাজার ১৭২টি এবং শহর এলাকায় ৩৮ হাজার ২৬৪টি অর্থনৈতিক ইউনিট রয়েছে।

বক্তারা বলেন, দেশের কৃষি-বহির্ভূত অর্থনীতির কাঠামোগত পরিবর্তন ও অর্থনৈতিক প্রতিষ্ঠানসমূহের সঠিক তথ্য নিরূপণের লক্ষ্যে দেশব্যাপী এই শুমারি পরিচালিত হয়েছে। ‘পরিসংখ্যান আইন, ২০১৩’ অনুযায়ী এ বৃহৎ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে বলেও সেমিনারে উল্লেখ করা হয়।

অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।