Nabadhara
ঢাকাশনিবার , ২০ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে বরকে মিষ্টিমুখ করাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কনের চাচার মৃত্যু

স্টাফ রিপোর্টার, নড়াইল
জুন ২০, ২০২৬ ৯:৪৫ পূর্বাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার, নড়াইল

নড়াইল সদর উপজেলার মুশুড়ি গ্রামে বিয়ের অনুষ্ঠানে বরকে মিষ্টিমুখ করানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নকুল কুমার মল্লিক (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ জুন) রাত সাড়ে ৯টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত নকুল কুমার মল্লিক মুশুড়ি গ্রামের সতীশ চন্দ্র মল্লিকের ছেলে এবং কনের বড় চাচা।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, নকুল কুমার মল্লিকের ছোট ভাই মুকুন্দ মল্লিকের মেয়ে বর্ণা রানী মল্লিকের বিয়ের অনুষ্ঠান চলছিল। বরপক্ষের আগমনের পর গেটের সামনে আনন্দঘন পরিবেশে বরকে মিষ্টিমুখ করানোর প্রস্তুতি নেওয়া হচ্ছিল। এ সময় নকুল কুমার মল্লিকসহ কয়েকজন সেখানে উপস্থিত ছিলেন।

একপর্যায়ে অসাবধানতাবশত গেটের পাশে থাকা বৈদ্যুতিক তারে স্পর্শ লাগলে নকুল কুমার মল্লিক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নড়াইল জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. লিপিকা রানী বিশ্বাস জানান, হাসপাতালে আনার আগেই নকুল কুমার মল্লিকের মৃত্যু হয়েছে।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু শনিবার (২০ জুন) সকালে বলেন, “ঘটনাটির আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”

হাসি-আনন্দের বিয়ের অনুষ্ঠান মুহূর্তেই শোকে পরিণত হওয়ায় এলাকায় নেমে এসেছে গভীর বিষাদের ছায়া।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।