Nabadhara
ঢাকাশনিবার , ২০ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারীতে ৫৪৫তম কাব স্কাউটস ইউনিট লিডার বেসিক কোর্স অনুষ্ঠিত

Link Copied!

শফিকুল ইসলাম সাফা, চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের চিতলমারীতে বাংলাদেশ স্কাউটস খুলনা অঞ্চলের উদ্যোগে ৫ দিনব্যাপী ৫৪৫তম কাব স্কাউটস ইউনিট লিডার বেসিক কোর্স অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ স্কাউটস চিতলমারী উপজেলা শাখার সহযোগিতায় এবং বাগেরহাট জেলা স্কাউটসের ব্যবস্থাপনায় চিতলমারী সরকারি এসএম মডেল মাধ্যমিক বিদ্যালয়ে ১৬ জুন থেকে ২০ জুন পর্যন্ত এ প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়।

কোর্সের সমাপনী অনুষ্ঠান শুক্রবার (২০ জুন) বিকেল সাড়ে ৫টায় বিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তার।

তিনি বলেন, স্কাউটিং শিক্ষার্থীদের নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলা, দায়িত্ববোধ ও মানবিক মূল্যবোধ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম শিক্ষার্থীদের দক্ষ ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়তা করবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আহসান হাবীব ঠান্ডু, উপজেলা মহিলা দলের সভানেত্রী রুনা গাজী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুল হাসান অপু এবং চিতলমারীর অন্তরাল পত্রিকার সম্পাদক একরামুল হক মুন্সী।

এ ছাড়া বাংলাদেশ স্কাউটস খুলনা অঞ্চলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, শিক্ষক, প্রশিক্ষণার্থী এবং সুধীজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয় এবং সফলভাবে কোর্স সম্পন্ন করায় তাদের অভিনন্দন জানানো হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।