Nabadhara
ঢাকাশনিবার , ২০ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আমতলীতে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ৮ হাজার ফলজ গাছের চারা বিতরণ

আমতলী (বরগুনা) প্রতিনিধি
জুন ২০, ২০২৬ ৬:৩৬ অপরাহ্ণ
Link Copied!

আমতলী (বরগুনা) প্রতিনিধি

বরগুনার আমতলীতে বেসরকারি সংস্থা ওয়ার্ল্ড ভিশন ও এনএসএস-এর উদ্যোগে চার হাজার শিশুর মাঝে আট হাজার ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে।

শনিবার (২০ জুন) বেলা ১১টায় আমতলী সোনালী কমিউনিটি সেন্টারে এ চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি অফিসার মো. হুমায়ুন কবীর। ওয়ার্ল্ড ভিশন আমতলী এপি-এর এরিয়া ম্যানেজার বিভুদান বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনএসএস-এর নির্বাহী পরিচালক অ্যাডভোকেট শাহাবুদ্দিন পান্না, আমতলী প্রেসক্লাবের সভাপতি মো. রেজাউল করিম এবং ওয়ার্ল্ড ভিশনের প্রজেক্ট ম্যানেজার মৃদুল সরকার।

বক্তারা বলেন, ফলজ গাছ রোপণের মাধ্যমে একদিকে যেমন পরিবেশ রক্ষা হবে, অন্যদিকে ভবিষ্যৎ প্রজন্ম পুষ্টি ও অর্থনৈতিকভাবে উপকৃত হবে। শিশুদের মাঝে এ ধরনের উদ্যোগ সবুজ বাংলাদেশ গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা মন্তব্য করেন।

অনুষ্ঠানে চার হাজার শিশুর হাতে ফলজ গাছের চারা তুলে দেওয়া হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।