Nabadhara
ঢাকাশনিবার , ২০ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আশাশুনিতে নকল দুধ তৈরির জেলিসহ ট্রাক জব্দ

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি 
জুন ২০, ২০২৬ ৮:০৮ অপরাহ্ণ
Link Copied!

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি 

আশাশুনিতে থানা পুলিশ অভিযান চালিয়ে নকল দুধ তৈরির কাজে ব্যবহৃত জেলিসহ একটি ট্রাক জব্দ করেছে।

শুক্রবার (১৯ জুন) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে কুল্যা ইউনিয়নের কচুয়া এলাকা থেকে ট্রাকটি জব্দ করা হয়।

আশাশুনি থানার অফিসার ইনচার্জ শামীম আহমদ খানের নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে এসআই তারিকুর রহমান শুভ সঙ্গীয় ফোর্সসহ কুল্যা ইউনিয়নের কচুয়া পশ্চিম ঘোষপাড়া শ্রীশ্রী দুর্গা মন্দিরের সামনে অভিযান পরিচালনা করেন। এ সময় ঢাকা মেট্রো ন-১৩-২৯৪৫ নম্বরের ট্রাকটিতে থাকা প্রায় ১ হাজার কেজি জেলিসহ ট্রাকটি আটক করা হয়।

তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে ট্রাকের কাছাকাছি পৌঁছানোর আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায়।

আশাশুনি থানার ওসি শামীম আহমদ খান জানান, জব্দকৃত জেলিসহ ট্রাকটি আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতের অনুমতি সাপেক্ষে নিষ্পত্তি করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।