Nabadhara
ঢাকাশনিবার , ২০ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ভাণ্ডারিয়ায় জাল সনদ ও অনিয়মের দায়ে দুই কলেজ শিক্ষকের এমপিও বাতিল

ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি
জুন ২০, ২০২৬ ৯:১৪ অপরাহ্ণ
Link Copied!

ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি

পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার শিয়ালকাঠী টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের দুই প্রভাষকের এমপিও (মান্থলি পেমেন্ট অর্ডার) বাতিল করেছে কারিগরি শিক্ষা অধিদপ্তর। জাল শিক্ষাগত সনদ দাখিল এবং সরকারি নীতিমালা লঙ্ঘন করে অবৈধভাবে এমপিওভুক্ত হওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে এমপিও বাবদ উত্তোলিত সরকারি অর্থ রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

কারিগরি শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পিআইইউ) প্রকৌশলী মো. মাকসুদুর রহমান স্বাক্ষরিত গত ১০ জুন ২০২৬ তারিখের এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে উল্লেখ করা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের নির্দেশনার আলোকে এবং বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮ (২৩ নভেম্বর ২০২০ পর্যন্ত সংশোধিত) অনুযায়ী তদন্ত ও পর্যালোচনা শেষে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

এমপিও বাতিল হওয়া শিক্ষকরা হলেন কলেজটির প্রভাষক (হিসাবরক্ষণ) বিজন চন্দ্র হাওলাদার (ইনডেক্স নং-২১১০২২১০) এবং প্রভাষক (কম্পিউটার অপারেশন) মো. রফিকুল ইসলাম (ইনডেক্স নং-২১১০২২০৯)।

তদন্তে দেখা যায়, বিজন চন্দ্র হাওলাদার এইচএসসি (বিএম) শিক্ষাক্রমের হিসাবরক্ষণ স্পেশালাইজেশন শাখার কোনো সরকারি অনুমোদন (জিও) না থাকা সত্ত্বেও এমপিওর জন্য আবেদন করেন এবং অবৈধভাবে এমপিও সুবিধা গ্রহণ করেন। এ কারণে তার এমপিও বাতিল করা হয়েছে। পাশাপাশি এমপিও বাবদ উত্তোলিত সমুদয় অর্থ সরকারি কোষাগারে জমা দিয়ে তার প্রমাণপত্র কারিগরি শিক্ষা অধিদপ্তরে দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

অপরদিকে, মো. রফিকুল ইসলামের দাখিল করা ‘বিএসসি ইন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং’ ডিগ্রির সনদ তদন্তে জাল ও ভুয়া হিসেবে প্রমাণিত হয়েছে। অসত্য তথ্য ও জাল সনদের মাধ্যমে এমপিওভুক্ত হওয়ায় নীতিমালার ২৯.১.৩ ও ২৯.১.৫ ধারা অনুযায়ী তার এমপিও স্থায়ীভাবে বাতিল করা হয়েছে।

কারিগরি শিক্ষা অধিদপ্তরের শাখা-১১ (এমপিও) থেকে জারি করা আদেশের স্মারক নম্বর ৫৭.০৩.০০০০.০০০.০২৮.১৮.০০১০.১৫-২৭৯। এতে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের ৭ মে ২০২৪ তারিখের একটি স্মারকপত্রেরও উল্লেখ রয়েছে।

এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয় সচেতন মহল উপজেলার অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানেও অনিয়ম, জাল সনদ ও অবৈধ নিয়োগের ঘটনা রয়েছে কি না, তা তদন্তের দাবি জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।