মনিরামপুর (যশোর) প্রতিনিধি
যশোরের মনিরামপুর উপজেলার নেহালপুর-কালিবাড়ি বাজারে একটি ব্যবসা প্রতিষ্ঠানের শাটারে গুলির অভিযোগ উঠেছে। শনিবার (২০ জুন) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয়রা।
স্থানীয় সূত্রে জানা যায়, বাজারের নূর এন্টারপ্রাইজ নামে দোকানটি রাতের সময় বন্ধ ছিল। এ সময় অজ্ঞাত কয়েকজন দুর্বৃত্ত দোকানের শাটার লক্ষ্য করে গুলি ছোড়ে বলে অভিযোগ রয়েছে। এতে শাটার ক্ষতিগ্রস্ত হয় এবং বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
দোকান মালিক নূর হোসেন জানান, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তার দোকানের শাটারে গুলি করে ক্ষতিগ্রস্ত করেছে। তবে কারা এ ঘটনার সঙ্গে জড়িত, সে বিষয়ে তিনি কিছু বলতে পারেননি।
এ বিষয়ে নেহালপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই শাহাজান বিশ্বাস বলেন, “দোকান মালিক নূর হোসেন বিষয়টি জানানোর পর ঘটনাস্থলে গিয়ে খোঁজখবর নেওয়া হয়েছে। তবে গুলি করা হয়েছে এমন কোনো সুস্পষ্ট আলামত পাওয়া যায়নি।”

