Nabadhara
ঢাকাসোমবার , ২২ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মনোহরদীতে বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্র নিহত, আহত ১

নরসিংদী প্রতিনিধি
জুন ২২, ২০২৬ ১১:৩৩ পূর্বাহ্ণ
Link Copied!

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর মনোহরদী উপজেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্র নিহত এবং আরও একজন আহত হয়েছেন। রোববার (২১ জুন) সন্ধ্যায় উপজেলার গোতাশিয়া ইউনিয়নের পাঁচকান্দী দক্ষিণপাড়া মদিনাতুল উলূম মাদ্রাসা ও এতিমখানায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার চরপাড়া এলাকার বাদল মিয়ার ছেলে জহিরুল ইসলাম (১৫), দেলোয়ার হোসেনের ছেলে আবু রায়হান (১৪) এবং ময়মনসিংহের নান্দাইল উপজেলার কালিবাজার এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে আবু জাফর (১২)।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় বৃষ্টির মধ্যে মাগরিবের নামাজের জন্য অজু করতে মাদ্রাসার অজুখানায় যায় কয়েকজন শিক্ষার্থী। এ সময় হঠাৎ অজুখানার ওপর বজ্রপাত হলে চারজন শিক্ষার্থী গুরুতর আহত হয়। পরে মাদ্রাসার শিক্ষকরা তাদের দ্রুত উদ্ধার করে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। আহত অপর শিক্ষার্থী বর্তমানে চিকিৎসাধীন রয়েছে।

ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত শিক্ষার্থীদের স্বজনদের আহাজারিতে হাসপাতাল ও মাদ্রাসা প্রাঙ্গণে হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়।

এ ঘটনায় মনোহরদী উপজেলা প্রশাসন গভীর শোক প্রকাশ করেছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় নিহত প্রত্যেক শিক্ষার্থীর পরিবারকে ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

নরসিংদীর জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া-এর নির্দেশনায় শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হয়ে মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম.এ. মুহাইমিন আল জিহান নিহতদের স্বজনদের হাতে সহায়তার অর্থ তুলে দেন। এ সময় জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে এবং আহত শিক্ষার্থীর দ্রুত সুস্থতা কামনা করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।