Nabadhara
ঢাকাসোমবার , ২২ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দেবহাটায় কৃষি অধিদপ্তরের প্রণোদনা কর্মসূচিতে গাছের চারা বিতরণ

দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
জুন ২২, ২০২৬ ৫:০৮ অপরাহ্ণ
Link Copied!

দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার দেবহাটা উপজেলায় কৃষি অধিদপ্তরের উদ্যোগে প্রণোদনা কর্মসূচির আওতায় ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে।

২০২৫-২৬ অর্থবছরের প্রণোদনা কর্মসূচির অংশ হিসেবে সোমবার (২২ জুন) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহা। স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা অলিউল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী মোল্লা, সমাজসেবা কর্মকর্তা তরিকুল ইসলাম, বিআরডিবি কর্মকর্তা সন্দীপ কুমার এবং রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান কাজলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে মোট ৭০ জন কৃষকের মাঝে নারিকেল, বনজ ও ফলজ মিলিয়ে বিভিন্ন প্রজাতির চারা, জৈব সার এবং বাঁশের লাঠি বিতরণ করা হয়। কৃষি কর্মকর্তারা জানান, এ কর্মসূচির মাধ্যমে কৃষকদের পরিবেশবান্ধব চাষাবাদে উৎসাহিত করা হচ্ছে।

এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা ও শিক্ষার্থীদের মধ্যেও পর্যায়ক্রমে এসব চারা বিতরণ করা হবে বলে জানানো হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।