Nabadhara
ঢাকাসোমবার , ২২ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

খুলনা জেলা প্রশাসকের কারাগার পরিদর্শন

রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি
জুন ২২, ২০২৬ ৬:০০ অপরাহ্ণ
Link Copied!

রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি

কারাবন্দিদের জীবনযাত্রার মান, খাবারের গুণগত মান এবং কারাগারের সার্বিক ব্যবস্থাপনা সরেজমিনে পর্যবেক্ষণ করতে খুলনা জেলা কারাগার-২ পরিদর্শন করেছেন খুলনা জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ হুরে জান্নাত। পরিদর্শনকালে তিনি বন্দিদের জন্য নিশ্চিত করা বিভিন্ন সুযোগ-সুবিধা, খাবার সরবরাহ ব্যবস্থা এবং কারা কারখানার কার্যক্রম ঘুরে দেখেন।

সোমবার (২২ জুন) খুলনা জেলা কারাগার-২ পরিদর্শনে যান জেলা প্রশাসক। এ সময় তিনি কারাগারের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা, বন্দিদের আবাসন ব্যবস্থা, রান্নাঘর ও উৎপাদনমুখী কার্যক্রম পর্যবেক্ষণ করেন। পরিদর্শনের শুরুতেই কারাবন্দিদের জন্য প্রস্তুত করা খাবারের মান, সংরক্ষণ ও পরিবেশন ব্যবস্থা সম্পর্কে খোঁজখবর নেন তিনি।

বন্দিদের স্বাস্থ্যসম্মত পরিবেশে খাদ্য সরবরাহ নিশ্চিত করা হচ্ছে কি না, সে বিষয়েও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। একই সঙ্গে কারাগারের অভ্যন্তরে পরিচালিত কারা কারখানার কার্যক্রম পরিদর্শন করেন মিজ্ হুরে জান্নাত। বন্দিদের দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থানমুখী প্রশিক্ষণ এবং পুনর্বাসন কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত অবহিত হন তিনি। এ ধরনের কার্যক্রম বন্দিদের আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলেও মত দেন জেলা প্রশাসক। পরিদর্শনকালে কারাগারের নিরাপত্তা ব্যবস্থা, পরিচ্ছন্নতা, স্বাস্থ্যসেবা এবং বন্দিদের দৈনন্দিন জীবনযাত্রার বিভিন্ন দিক নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন তিনি। কারাবন্দিদের আইনানুগ অধিকার ও মানবিক সুযোগ-সুবিধা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

জেলা প্রশাসক বলেন, কারাগার শুধু শাস্তি কার্যকরের স্থান নয়; এটি সংশোধন ও পুনর্বাসনেরও একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। তাই বন্দিদের জন্য মানবিক পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি তাদের দক্ষতা উন্নয়ন ও সমাজে পুনঃপ্রতিষ্ঠার সুযোগ সৃষ্টি করাও সমানভাবে জরুরি। এ সময় জেল সুপারসহ কারাগারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।