Nabadhara
ঢাকাসোমবার , ২২ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরে আওয়ামী লীগের ৩৪ নেতাকর্মী আটক

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর 
জুন ২২, ২০২৬ ৬:৩৮ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর 

গাজীপুর মহানগরীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আওয়ামী লীগের ৩৪ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধের লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা এলাকায় রোববার সকাল থেকে সোমবার বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এর মধ্যে রোববার ৪ জন এবং সোমবার ৩০ জনকে আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে গাজীপুরের বাসন থানায় ২৬ জন এবং সদর থানায় ৮ জনের নামে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলাগুলো পুলিশ বাদী হয়ে করেছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের মিডিয়া শাখার কর্মকর্তা ও পুলিশ পরিদর্শক জালাল উদ্দিন মাহমুদ বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তাদের পরিচয় ও সাংগঠনিক পদবি যাচাই-বাছাই করা হচ্ছে।

তিনি আরও জানান, মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সোমবার আটক ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

 

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।