Nabadhara
ঢাকাসোমবার , ২২ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নিষিদ্ধ আওয়ামী লীগের সহিংস কর্মকাণ্ডের প্রতিবাদে দৌলতপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
জুন ২২, ২০২৬ ৮:১৬ অপরাহ্ণ
Link Copied!

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সাম্প্রতিক সহিংস কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি।

সোমবার (২২ জুন) বিকেল ৫টায় তারাগুনিয়া থানার মোড়স্থ বিএনপির দলীয় কার্যালয় থেকে এ কর্মসূচি শুরু হয়। পরে কয়েক শতাধিক মোটরসাইকেলের শোডাউনসহ বিক্ষোভ মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ বাজারে গিয়ে শেষ হয়। পরে সেখানে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

দৌলতপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. শামীম রেজা মোল্লার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. বিল্লাল হোসেন, সাংগঠনিক সম্পাদক শের আলী, সাবেক সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ মোল্লা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাশেদুল হক শামীম এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাসুদুজ্জামান রুবেল।

বক্তারা বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন স্থানে উসকানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে। তারা এসব কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।

নেতৃবৃন্দ আরও বলেন, ভবিষ্যতে এ ধরনের নৈরাজ্যকর কর্মকাণ্ড অব্যাহত থাকলে দলীয় ও প্রশাসনিকভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মো. শামীম রেজা মোল্লার নেতৃত্বে অনুষ্ঠিত মোটরসাইকেল শোডাউন ও বিক্ষোভে প্রায় ৫ শতাধিক নেতাকর্মী অংশ নেন। তারা বিভিন্ন স্লোগানের মাধ্যমে প্রতিবাদ জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।