Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৩ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

৫০ কোটি টাকার ঘুষ প্রসঙ্গ: এমপি আমির হামজাকে জিজ্ঞাসাবাদের দাবিতে দুদকে আবেদন

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
জুন ২৩, ২০২৬ ৬:৪৬ পূর্বাহ্ণ
Link Copied!

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়া-৩ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজাকে জিজ্ঞাসাবাদের জন্য দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান বরাবর আবেদন করেছেন কুষ্টিয়া জেলা ছাত্রদলের এক নেতা। কুষ্টিয়া মেডিকেল কলেজ বন্ধ রাখার জন্য ৫০ কোটি টাকার ঘুষের প্রস্তাব পাওয়ার দাবি নিয়ে বিতর্কের জেরে এ আবেদন করা হয়।

সোমবার (২২ জুন) কুষ্টিয়া জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য হৃদয় হাসান দুদক চেয়ারম্যানের কাছে লিখিত আবেদন জমা দেন। এর আগে একই বিষয়ে ঘুষ প্রস্তাবদাতাদের নাম-পরিচয় প্রকাশের দাবিতে সংসদ সদস্য আমির হামজাকে একটি লিগ্যাল নোটিশও পাঠানো হয়েছিল।

আবেদনে বলা হয়, গত ২৬ ফেব্রুয়ারি কুষ্টিয়ায় অনুষ্ঠিত এক ইফতার মাহফিলে এমপি আমির হামজা দাবি করেন, কুষ্টিয়া মেডিকেল কলেজ বন্ধ রাখার জন্য তাকে ৫০ কোটি টাকার ঘুষের প্রস্তাব দেওয়া হয়েছিল। তার এ বক্তব্য বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

ছাত্রদল নেতা হৃদয় হাসান বলেন, “এত বড় একটি দুর্নীতির অভিযোগ প্রকাশ্যে আনার পরও কারা ঘুষের প্রস্তাব দিয়েছিল, তাদের পরিচয় প্রকাশ করা হয়নি। অভিযোগের সত্যতা যাচাই এবং প্রয়োজনীয় তদন্তের স্বার্থে দুদকের হস্তক্ষেপ প্রয়োজন।”

হৃদয় হাসানের আইনজীবী অ্যাডভোকেট আব্দুল মজিদ জানান, চলতি বছরের ১ এপ্রিল সংসদ সদস্য আমির হামজাকে একটি লিগ্যাল নোটিশ পাঠানো হয়। নোটিশে সাত দিনের মধ্যে ঘুষ প্রস্তাবকারীদের নাম প্রকাশ অথবা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হলেও তিনি এ বিষয়ে কোনো পদক্ষেপ নেননি।

দুদকে দেওয়া আবেদনে আরও উল্লেখ করা হয়, এমন গুরুতর দুর্নীতির অভিযোগ উত্থাপনের পরও সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিচয় বা এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক অভিযোগ জনসম্মুখে উপস্থাপন করা হয়নি। ফলে অভিযোগের সত্যতা যাচাই ও প্রয়োজনীয় অনুসন্ধান পরিচালনার জন্য দুদকের প্রতি আহ্বান জানানো হয়েছে।

এ বিষয়ে কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, “আমির হামজা বলেছেন, মেডিকেল কলেজ চালু নিয়ে তিনি ৫০ কোটি টাকার অফার পেয়েছেন। অথচ কারা এ প্রস্তাব দিয়েছেন, তাদের নাম প্রকাশ করছেন না। এটি একটি গুরুতর অভিযোগ। তিনি জনসম্মুখে ঘুষ প্রস্তাবকারীদের নাম প্রকাশ করুন।”

তবে এ বিষয়ে বক্তব্য জানতে সংসদ সদস্য মুফতি আমির হামজার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।