Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৩ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দেবহাটায় ধর্মীয় নেতাদের ডিজিটাল প্ল্যাটফর্ম গঠন ও দুই দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

Link Copied!

আর.কে. বাপ্পা, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি

বাল্যবিয়ে, শারীরিক শাস্তি ও শিশু শ্রম প্রতিরোধ এবং প্রতিবন্ধী ব্যক্তিদের সামাজিক অন্তর্ভুক্তি নিশ্চিত করার লক্ষ্যে সাতক্ষীরার দেবহাটায় ধর্মীয় নেতাদের নিয়ে দুই দিনব্যাপী ডিজিটাল প্ল্যাটফর্ম গঠন ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) উপজেলা মডেল মসজিদের সভাকক্ষে সুশীলন দেবহাটা এরিয়া প্রোগ্রামের আয়োজনে এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অর্থায়নে এ কর্মশালার উদ্বোধন করা হয়।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের দেবহাটা এপি ম্যানেজার মিল্টন সিংহের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন দেবহাটা উপজেলা সমাজসেবা কর্মকর্তা তরিকুল ইসলাম।

এ সময় বক্তব্য দেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের খুলনা এপিসিওর সিনিয়র ম্যানেজার লিটন মণ্ডল, সুশীলনের উপজেলা ম্যানেজার মামুন হোসেন, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে. বাপ্পা, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম এবং সুশীলনের কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার মিজানুর রহমান।

২৩ ও ২৪ জুন অনুষ্ঠিত এ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির যুগ্ম মহাসচিব অধ্যক্ষ মুফতি মাওলানা শাঈখ মুহাম্মদ উছমান গনী। কর্মশালায় উপজেলার ১৩০ জন ধর্মীয় নেতা অংশগ্রহণ করেন।

কর্মশালায় ইসলামে বিয়ে ও পরিবার গঠনের উদ্দেশ্য, বাল্যবিয়ের বিষয়ে ইসলামের দৃষ্টিভঙ্গি, সন্তান প্রতিপালনে পিতামাতার দায়িত্ব ও কর্তব্য, বাল্যবিয়ের ক্ষতিকর প্রভাব এবং শারীরিক শাস্তির নেতিবাচক দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এছাড়া শিশুদের চার ধরনের ঝুঁকি—শোষণ, নির্যাতন, সহিংস আচরণ ও অবহেলা—সম্পর্কে আলোচনা করা হয়। শিশু শ্রম প্রতিরোধ, প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার, মর্যাদাপূর্ণ সামাজিক অন্তর্ভুক্তি, তাদের প্রতি ইতিবাচক সামাজিক দৃষ্টিভঙ্গি গড়ে তোলা এবং মূলধারার উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্তকরণে ধর্মীয় নেতাদের ভূমিকা নিয়েও মতবিনিময় অনুষ্ঠিত হয়।

কর্মশালার শেষে শিশু শ্রম প্রতিরোধ এবং প্রতিবন্ধী ব্যক্তিদের মর্যাদাপূর্ণ সামাজিক অন্তর্ভুক্তি নিশ্চিত করতে ধর্মীয় নেতাদের অংশগ্রহণে একটি কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।