Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৩ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ফরিদপুরে নিচ্ছিদ্র নিরাপত্তা

ফরিদপুর প্রতিনিধি
জুন ২৩, ২০২৬ ২:০৬ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুর প্রতিনিধি

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ও অপতৎপরতা প্রতিরোধে ফরিদপুরে জোরদার নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) সকাল থেকে জেলা শহরের গুরুত্বপূর্ণ ও কৌশলগত পয়েন্টগুলোতে পুলিশ, র‍্যাব ও সেনাবাহিনীর সদস্যদের টহল ও অবস্থান দেখা গেছে। নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণে বাংলাদেশ সেনাবাহিনীর টহল দলও মাঠে সক্রিয় রয়েছে। পাশাপাশি শহরের প্রবেশপথ এবং প্রধান সড়কগুলোতে নজরদারি আরও জোরদার করা হয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র জানায়, জেলার সার্বিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। যেকোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খল পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতিও নেওয়া হয়েছে।

সর্বশেষ প্রাপ্ত তথ্যে জানা গেছে, সকাল থেকে জেলার কোথাও কোনো অপ্রীতিকর বা বিশৃঙ্খল ঘটনার খবর পাওয়া যায়নি। জনজীবন স্বাভাবিক রয়েছে এবং ব্যবসা-বাণিজ্যসহ দৈনন্দিন কার্যক্রম নির্বিঘ্নে চলমান আছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।