Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৩ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ফরিদপুরে বিএনপির কড়া পাহারা

ফরিদপুর প্রতিনিধি
জুন ২৩, ২০২৬ ৫:০৫ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুর প্রতিনিধি

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে ফরিদপুরে ব্যাপক তৎপরতা লক্ষ্য করা গেছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে একদিকে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে, অন্যদিকে মাঠপর্যায়ে অবস্থান নিয়েছেন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

মঙ্গলবার (২৩ জুন) সকাল থেকে ফরিদপুর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও কৌশলগত পয়েন্টে মহানগর যুবদলের নেতাকর্মীদের অবস্থান নিতে দেখা যায়। এ সময় তারা শহরের প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করেন এবং বিভিন্ন স্লোগান দেন।

কর্মসূচিতে অংশ নিতে কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি দিপু চৌধুরীর নেতৃত্বে একটি বিশেষ প্রতিনিধিদল ফরিদপুরে আসে। পরে বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে যুবদল নেতারা বলেন, জেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে তারা মাঠে রয়েছেন। তারা অভিযোগ করে বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ বা তাদের সমর্থকদের কোনো ধরনের নৈরাজ্য, বিশৃঙ্খলা কিংবা নাশকতামূলক কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে নেতাকর্মীরা রাজপথে সতর্ক অবস্থানে থাকবেন বলেও জানান তারা।

নেতারা স্থানীয় প্রশাসনের আইনশৃঙ্খলা রক্ষায় নেওয়া পদক্ষেপের প্রতি সমর্থন জানিয়ে দলীয় নেতাকর্মীদের সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানান।

সমাবেশে কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি দিপু চৌধুরী, ফরিদপুর মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরিজ, সাধারণ সম্পাদক রেজওয়ান বিশ্বাস তরুণসহ মহানগর যুবদল এবং স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।