Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৩ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কচুয়ায় যুবদলের বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত

কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি 
জুন ২৩, ২০২৬ ৮:০৭ অপরাহ্ণ
Link Copied!

কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি 

কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের বিরুদ্ধে দেশবিরোধী ষড়যন্ত্র, নৈরাজ্য ও সহিংসতার অভিযোগ তুলে বাগেরহাটের কচুয়ায় বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে উপজেলা যুবদল।

মঙ্গলবার (২৩ জুন) বিকেল ৪টায় কচুয়া বাজারে এ কর্মসূচির আয়োজন করা হয়। উপজেলা যুবদলের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

বিক্ষোভ মিছিলটি কচুয়া শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে কচুয়া বাজারে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।

উপজেলা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ অলিউল রসুলের সভাপতিত্বে পথসভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এম তৌহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, যুবদল নেতা সিকদার মশিউর রহমান মুক্তা, এমদাদুল হক মাসুদ, লিয়ন শিকদার, সুজন সেখ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সরদার নাহিদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হোসেন, সদস্য সচিব রাবু, কৃষক দলের সাধারণ সম্পাদক আসাদ সেখসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা।

পথসভায় বক্তারা বলেন, দেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র, নৈরাজ্য ও সহিংসতার অপচেষ্টা প্রতিহত করতে যুবদলের নেতাকর্মীরা প্রস্তুত রয়েছে। তারা অভিযোগ করেন, নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা বিভিন্নভাবে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে।

বক্তারা আরও বলেন, কচুয়ায় কোনো ধরনের বিশৃঙ্খলা বা নাশকতামূলক কর্মকাণ্ড বরদাশত করা হবে না এবং জনগণের নিরাপত্তা ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে তারা রাজপথে সক্রিয় থাকবে।

কর্মসূচিতে উপজেলা যুবদল, কচুয়া যুবদল এবং বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।